Site icon CPLUSBD.COM

মেরিডিয়ান, জামান, বারকোড ও আফগান রেষ্টুরেন্টসহ পাঁচ খাবার হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪লাখ টাকা জরিমানা

নগরীর পাঁচটি অভিজাত খাবার হোটেলে অভিযান চালিয়ে ৪লাখ টাকা  জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

১৯ থেকে ২১ জানুয়ারি এসব খাবার হোটেলে অভিযান চালানো হয়।

মধ্যে জিইসি মোড়ে “মেরিডিয়ান” রেস্টুরেন্ট এর রান্নাঘরে অত্যন্ত নোংরা পরিবেশ এবং প্রচুর পরিমাণে তেলাপোকা পাওয়া , কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার রেফ্রিজারেটরে একত্রে খোলা অবস্থায় পাওয়ার দায়ে  ৩লাখ টাকা জরিমানা করা হয়।

আগ্রাবাদ এলাকায় “হোটেল জামান এন্ড বিরিয়ানি হাউস” এ অননুমোদিত বিভিন্ন রং, মেয়াদোত্তীর্ণ ১কেজি ঘি, বাসীগন্ধযুক্ত গ্রিলচিকেন পাওয়ার অপরাধে ১লাখ টাকা জরিমানা করা হয়।

২নম্বরগেট এলাকায় “বারকোড” ও”আফগান” রেস্টুরেন্ট এর রান্নাঘরে পরিচ্ছন্ন পরিবেশ পাওয়া যায়। এ বিষয়ে তাদের সতর্ক করা হয়।

শুধুমাত্র আগ্রাবাদ এলাকায় “ঘরানা রেস্তোরা” এর রান্নাঘরে অত্যন্ত চমৎকার পরিবেশ পাওয়া যায় যা প্রশংসনীয় ছিল বলে জানায় ভ্রাম্যমাণ আদালত পরিচলনাকারী চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী।