Site icon CPLUSBD.COM

মেশিন দিয়ে ধান কাটা উদ্বোধন করলেন এমপি কমল

রামু প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার কৃষকের জন্য প্রধানমন্ত্রীর উপহার কৃত কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা শুভ উদ্বোধন করেন রামু-কক্সবাজার ০৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

রোজ মঙ্গলবার (৫ মে) বিকেল দিকে রামু উপজেলার ফতেখাঁরকুল এলাকায় প্রান্তিক কৃষকের ফসল জমিতে উপস্থিত হয়ে ধান কাটা শুভ উদ্বোধন করেন তিনি।

এসময় সংসদ সদস্য কমল বলেন -বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক কৃষকদের বিনা মূল্য সার ও বীজ ধান বিতরন করেছেন। সরকারী ভাবে আবার কৃষকদের কাছ থেকে অধিকমূল্য ধান ক্রয়ের নির্দেশনা বাস্তবায়ন করছেন।

তিনি আরো বলেন, এবারের করোনা ভাইরাস মোকাবেলার জন্য কৃষকদের কথা চিন্তা করে সরকার ভতর্কি দিয়ে ধান কাটার যান্ত্রিক মেশিন কৃষকদের কাছে পৌছে দিয়েছে। সরকার ভতর্কি দিয়ে ধান কাটার যান্ত্রিক মেশিন কৃষকদের কাছে পৌছে দিয়ে প্রমান করেছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের কথা ভাবেন।