সিপ্লাস ডেস্কঃ সম্প্রতী বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি যোগ দিয়েছে ফ্রান্সের পিএসজিতে। বার্সাকে শেষ বিদায় জানানোর সময় সংবাদ সম্মেলনে অঝোরে কেঁদেছিলেন বর্তমান সময়ের সেরা এই ফুটবলার। মেসির কান্না মুছা সেদিনের সেই টিস্যুটি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে।
বার্সেলোনায় বিদায়ী ভাষণ দেওয়ার সময় মেসির চোখের জল মুছতে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো যে টিস্যুটি দিয়েছিলেন সেটি পরে কুড়িয়ে নেয় এক ব্যক্তি। ওই ব্যক্তি সেটি বিক্রির ঘোষণা দিয়েছেন। সেই টিস্যুটির মূল্য ধরা হয়েছে ১ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি ৪০ লক্ষ টাকার কাছাকাছি। ‘গালফ টুডে’ এমনটাই জানিয়েছে।
টিস্যুটি নিলাম থেকে কিনেছেন এক স্প্যানিশ ধনকুবের। তবে মজার ব্যাপার হলো, টিস্যুটির বিক্রেতা দাবি করেছেন, টিস্যুতে মেসির জিনগত উপাদান আছে, যা দিয়ে পরবর্তীতে ক্লোন করে তার মতোই বিখ্যাত ফুটবলার পাওয়া সম্ভব!তবে টিস্যুটিতে সত্যিই লিও মেসির চোখের পানি আছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি।

