সিপ্লাস ডেস্ক: স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।পিএসজিতে যোগ দিলেও এখনো ক্লাবটির হয়ে অভিষেক হয়নি মেসির। ইতোমধ্যে পিএসজি তিনটি ম্যাচ খেলেছে। তবে কোনো ম্যাচে নামানো হয়নি মেসিকে।
আর চার বছর আগে প্যারিসের ক্লাবে নেইমারকে হারিয়েছিল বার্সেলোনা। এবার সাবেক এই দুই তারকাকে অন্তত এক দিনের জন্য হলেও ফিরে পেয়েছে বার্সেলোনা। কাতালান ক্লাব থেকে মন খারাপ করে বিদায় নেওয়া আরেক তারকা লুইস সুয়ারেজের ডাকে আবার বার্সেলোনায় দেখা দিয়েছেন মেসি-নেইমার।
দুই তারকা অবশ্য একসঙ্গে ভ্রমণ করেননি। প্রাইভেট জেটে উড়াল দেওয়া দুজন নেমেছেন কিছুটা সময়ের ব্যবধানে। যদিও দুজনের গন্তব্য ছিল এক।








