সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ সরকারি কলোনি সংলগ্ন খাল থেকে ভাসমান নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টায় চকবাজার থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাত সোয়া বারোটার দিকে মেহেদীবাগ সরকারি কলোনি সংলগ্ন খালে নবজাতকের লাশ ভাসার খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম পাঠানো হয়। নবজাতকটির লাশ উদ্ধার করে সুরতহাল শেষে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি আঞ্জুমানে মফিদুল ইসলামে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।








