নিউজটি শেয়ার করুন

মোশাররফের মৃত্যুদণ্ডের রায় হাই কোর্টে বাতিল

সোমবার এক রায়ে লাহোর হাই কোর্ট বলেছে, পারভেজ মোশাররফের বিচারের জন্য যে প্রক্রিয়ায় ওই বিশেষ আদালত গঠন করা হয়েছিল, তা সংবিধানসম্মত হয়নি।

পারভেজ মোশাররফের এক আবেদনের শুনানি শেষে তিন সদস্যের হাই কোর্ট বেঞ্চ বলেছে, যেভাবে ওই মামলা করা হয়েছে, তাও আইনসম্মত হয়নি।

ইসলামাবাদের ওই বিশেষ আদালত সাবেক প্রেসিডেন্ট মোশাররফের অনুপস্থিতিতেই গত ১৭ ডিসেম্বর তাকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করে এবং সর্বোচ্চ সাজার আদেশ দেয়।

এক মাসের কম সময়ের মধ্যে সেই রায় উচ্চ আদালতে বাতিল হয়ে গেল।