নিউজটি শেয়ার করুন

মেয়র গলিতে সিএনজি অটোরিকশা খালে, নিহত ২

মেয়র গলিতে সিএনজি অটোরিকশা খালে

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেইট মেয়র গলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি খালে পড়ে দুইজন নিহত হয়েছেন।

নিহতদের নাম- সুলতান (৩৫) ও হাবিজা (৬৫)।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ বুধবার (৩০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার

প্রত্যক্ষদর্শী এবং পাঁচলাইশ থানা পুলিশ জানান, নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি খালি পড়ে গেলে স্থানীয়রা উদ্ধারে এগিয়ে আসেন। পাশপাশি পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরাও খবর পেয়ে ছুটে আসে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিএনজিসহ পাঁচজনকে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের অভিমত, তাদের মধ্যে দুই মারা গেছেন। বাকি তিনজন আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেয়র গলিতে সিএনজি অটোরিকশা খালে