চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে জয় পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমেদ।সাথে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম-৮ আসনে দলীয় প্রার্থী বিজয়ী হওয়ায় মোছলেম উদ্দীন আহমদকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। প্রায় ঘণ্টাব্যাপী সাক্ষাতে প্রধানমন্ত্রী এই উপ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেছেন, দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে জয় যে নিশ্চিত হয়, এটাই তার প্রমাণ।
সৌজন্য সাক্ষাতকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সহ সভাপতি শাহজাদা মহিউদ্দিন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি উপস্থিত ছিলেন।








