বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী পৌরসভার মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র আবুল কালাম আবু।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আবুর পক্ষে ফরম সংগ্রহ করেন পৌরবাসি।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ আবদুল, ছৈয়দ মোজাহেরুল হক মেম্বার, মোহাম্মদ আলী, গোলাম হোসেন নান্নু, হারুনুর রশিদ সুজন,কাজী মোহামুদুর রহমান বাচ্চু, মোঃ নাছির, আলতাপ চৌধুরী, মোঃ নাছের,আবদুল্লাহ আল মামুন জুয়েল, জাহাঙ্গীর তালুকদার,আবদুল জাব্বার, ইমতিয়াজ হোসেন রিমি,হেলাল উদ্দিন রুবেল, সুলতান আহমদ জিকু,জাহাঙ্গীর আলম, আবুল হোসেন, সরোয়ার হোসেন,বদিউল আলম, আবুল কালাম সাদা,আবুল কালাম,মোঃ মহসিন, রবিউল ইসলাম শাহেদ,জাহিদ শাহরিয়ার, নাহিদ, ইদ্রিছ,আহমদ নবী,ছৈয়দ ও বেলাল প্রমূখ।
পৌরবাসীর সমর্থন চেয়ে মেয়র আবুল কালাম আবু বলেন, আমি পৌরসভার খাদেমের দায়িত্ব নিয়ে ইতিবাচক কাজের সূচনা করতে পেরেছি। আমার জন্য দোয়া করবেন, সুখে-দুঃখে যেভাবে আপনাদের পাশে ছিলাম সেভাবে যেন থাকতে পারি। কিছু কাজ বাকি আছে সেগুলো যেন শেষ করতে পারি।
১১ এপ্রিল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, মনোনয়নপত্র বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ।








