সিপ্লাস প্রতিবেদক: নগরীর ভিআইপি ব্যাংকুইট হলে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে সাতকানিয়াবাসীর মতবিনিময় সভায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, চলমান উন্নয়ন আর অগ্রগতি ধরে রাখতে হলে শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিকে সমর্থন দিতে হবে।
চট্টগ্রামের উন্নয়ন চাইলে, দুর্নীতিবাজ ও খুনীদের আমলে ফিরে যেতে না চাইলে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ২৭ তারিখ নৌকা প্রতীকে ভোট দিতে হবে। দৃশ্যমান উন্নয়নের কারণে পুরোদেশের চিত্র পাল্টে গেছে। সরকার শুধু পরিকল্পনা করেনি, পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে।
শনিবার (২৩ জানুয়ারি) রাতে সাতকানিয়াবাসীর মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, এ সরকার দেশের শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার চিত্র পাল্টে দিয়েছে। শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়েছে। এসব কিছু সম্ভব হয়েছে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি মুহাম্মদ ইদ্রিস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দীন,সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দীন,প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক, আবু মুনির মো: শহীদুল হক চৌধুরী রাসেল,প্রফেসর ড. শাহাদাত হোসেন লুলু,সাতকানিয়া পৌরসভার মেয়র ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের,এডভোকেট আহমেদ সাইফুদ্দিন সিদ্দিকী,বিজয় কুমার বড়ুয়াসহ অনেকেই।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

