চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাক্ষাৎ করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
শনিবার বিকালে মেয়র প্রার্থীর বাসভবনে যান নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তালেব আলী, সহ-সভাপতি একরামুল হক রাসেল, জয়নাল উদ্দিন জাহেদ, মইনুল হোসেন শিমুল, শাহীন মোল্লা, শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজুল করিম বিলাস, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আবুল মনসুর টিটু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াহিদুর রহমান কিরন, উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাজ্জাদ আলী, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক তুষার ধর, সহ-সম্পাদক আবু সালেহ রিমন, আবু সালেহ বাপ্পিসহ বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ড ছাত্রলীগ প্রতিনিধিগণ।
মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ছাত্রলীগ নেতাকর্মীদের নির্বাচনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।

