সিপ্লাস প্রতিবেদক: নগরীর মোগলটুলিতে দইয়ের আড়তের আড়ালে চালানো জুয়ার আসর থেকে আট জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
রবিবার(২১ মার্চ) রাতে মোগলটুলি এলাকার প্রফেসর লেইনে অভিযান চালিয়ে এক প্রবাসীসহ আট জনকে আটক করা হয়। এসময় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— প্রবীন্দ্র সাহা (৫৫), আব্দুর সাত্তার (৪৫), সুভাস সাহা (৪২), মদন চন্দ্র সাহা (৪৫), আব্দুল মালেক (৪৯), মোঃ সিরাজ (৪২), লিটন চন্দ্র সাহা (৫০) এবং রুপেশ সিকদার (৫০)।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, মোগলটুলি প্রফেসর লেইনে দইয়ের আড়তের আড়ালে গড়ে তুলেছিল জমজমাট জুয়া আসর । গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখান অভিযান চালিয়ে সাত দই বিক্রেতা ও একজন প্রবাসীকে আটক করে। তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত নগদ টাকা ও সরঞ্জাম জব্দ করা হয়া ।
তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।








