নগরের ২৮ নম্বর মোগলটুলী ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থকদের সাথে বিদ্রোহী প্রার্থী কাদেরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) বিকেল সোয়া ৪ টায় নগরীর বারিক বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চসিক নির্বাচনে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রচারণা চলাকালে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহত ২ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে মেডিকেল সূত্রে জানা গেছে।
বিস্তারিত আসছে…








