সিপ্লাস প্রতিবেদক: পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে করোনায় আক্রান্ত হয়ে মাহমুদুল ইসলাম(৪৫) নামে বাঁশখালীর এক প্রবাসী মারা গেছেন।
শনিবার(২৪ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে মোজাম্বিকের সিমুইর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাহমুদুল ইসলাম বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল গ্রামের মৃত আজিজ আহমদের ছেলে। তিনি ৯ বছর ধরে মোজাম্বিকে ব্যবসা করতেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বড় ভাই মোহাম্মদ বাদশা।
তিনি জানান আমার ছোট ভাই সিমুইর সিটিতে দীর্ঘ ৯ বছর যাবত ব্যবসা-বাণিজ্য করে আসছিলো। গত ১৫ দিন ধরে সর্দি-কাঁশি হওয়ায় ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে সিমুইর হাসপাতালে ভর্তি করে নমুনা পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ আসে। শনিবার সকালে মাহমুদুল মারা যায়। বিকালে মোজাম্বিকে তাকে দাফন করা হয়।








