সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোজাম্বিক কেন্দ্রীয় কমিটির পক্ষে থেকে ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্বিক শাখা কেন্দ্রীয় বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক হাজী আব্দুল গফুর।
মহিম চৌধুরীর সভাপতিত্বে, কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন উদ্বোধক হিরো চৌধুরী।
প্রধান অতিথির বক্তৃতায়, হাজী আব্দুল গফুর বলেন,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থ আমরা তার সুস্থতা কামনা করি। ১৯৭৫ সালে রাজনৈতিক হত্যাকান্ডের পর দেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল, সেটি পূরণ করতে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন। বিএনপি জনগণের দল, এই দলকে নির্মূল বা পরাজিত করা যাবে না। প্রতিবারই বিভিন্ন বাধা উপেক্ষা করে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। এবারো জনগণের সক্রিয় সহযোগিতায় আমরা অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হবো। আর এটাই হচ্ছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ।
সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নানা দিক আলোচনা করা হয় এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেতারা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমর কাজী, ছাদেক, রেজাউল করিম, আকবর, আবুল কালাম, জিয়া, নুরুল কাদের, রহিম, খুরশিদ, আরিফ উল্লাহ প্রমুখ।

