নিউজটি শেয়ার করুন

মোটরসাইকেলের তেলের ট্যাংকে ইয়াবা, আটক ২

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র‌্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।

আটক দুইজন হলেন- লোহাগাড়া উপজেলার আধারমানিক এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে মো. শাহ আলম (৪৬) ও একই উপজেলার ধলিবিলা এলাকার মো. মদন মিয়ার ছেলে মো. সিরাজ মিয়া (৩৭)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান বলেন, বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক আটক করা হয়েছে। আটক দুইজন মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর লুকিয়ে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন।

আটক দুইজনকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মো. মাশকুর রহমান।