বিএনপি’র ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান বিএনপি থেকে পদত্যাগের খবরে বোয়ালখালীতে মিষ্টি বিতরণ করেছে উপজেলা ছাত্রদল।
বুধবার ( ৬ নভেম্বর) উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনকে মিষ্টি মুখ করান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহসিন খোকন।
এসময় উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রদলের আহবায়ক, মো. মহসিন খোকন বলেন,দলের মাঝে কোনো সুবিধাবাদী ব্যক্তির প্রয়োজন নেই। এ সুবিধাবাদী নেতার পদত্যাগে দলের কোন প্রভাব পড়বে না, তিনি আরো আগে পদত্যাগ করার প্রয়োজন ছিলো।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিএনপি’র ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান বোয়ালখালী আসন থেকে বিএনপির এমপি নির্বাচিত হন একাধিকবার।
উল্লেখ্য গত মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠান এম. মোর্শেদ খান।








