নিউজটি শেয়ার করুন

মোহন বাগানের জয়ে বাদ পড়ল বর্তমান চ্যাম্পিয়ন টিসি স্পোর্টস

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের আজকের প্রথম ম্যাচে জয় পেল কলকাতার মোহন বাগান। নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে টিসি স্পোর্টসকে। এই হারে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল টিসি স্পোর্টস।

খেলার শুরু থেকেই একের পর এক আক্রমন চালায় মোহন বাগান। খেলার ৪ মিনিটেই সাইরাসের গোলে এগিয়ে যায় কলকাতার ক্লাবটি। প্রথমার্ধে আরও কিছু সুযোগ পেলেও জয় পায়নি মোহন বাগান। প্রথমার্ধে লিড নিয়েই বিরতিতে যায় তারা।

প্রথমার্ধ শেষে ১-০ গোলের লিড নিয়ে খেলতে নেমে ব্যবধান দ্বিগুণ করেন সালভাদর। ৬৪ মিনিটে কর্নার থেকে বাড়ানো বল কলিনাসের পাসে চলে যায় সালভাদর এর পায়ে। কোনাকুনি শট থেকে গোল করে মোহন বাগানকে ২-০ তে এগিয়ে নেন সালভাদর।

এই ম্যাচে হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বর্তমান চ্যাম্পিয়ন টিসি স্পোর্টস। গ্রুপ এ এর অপর ম্যাচে সন্ধ্যা ৭ঃ০০ টায় মাঠে নামবে চট্টগ্রাম আবাহনী এবং ইয়াং এলিফ্যান্টস এফসি।