সিপ্লাস প্রতিবেদক: নগরীর মোহরা এলাকা থেকে হাতির দাঁতসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার তাদের গ্রেফতার করা হয় বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সুইচিং মারমা(৩০), মো. হাফিজুর খান(৪০) ও মো. খোরশেদ আলম(৩৪)।
তাদের মধ্যে সুইচিং এবং হাফিজুরের বাড়ি খাগড়াছড়ির মানিকছড়িতে, খোরশেদের বাড়ি রাঙামাটির বাঘাইছড়িতে।
শনিবার র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার মোহরা এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করে র্যাবের একটি দল। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে হাঁতির দাতটি পাওয়া যায়।
এ চক্রটি বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে হাতির দাঁত সংগ্রহ করে দেশে-বিদেশে পাচার করে আসছিলো বলে র্যাব জানায়।

