সিপ্লাস ডেস্ক: রাউজান মোহাম্মদপুর বদিউজ্জামান চৌধুরী বাড়িতে জাতিয় শোক দিবস উপলক্ষে বদিউজ্জামান চৌধুরী বাড়ি সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বদিউজ্জামান চৌধুরী বাড়ি সমাজ কল্যাণ পরিষদ এর সভাপতি অধ্যাপক ফয়েজুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন রাউজান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরি৷
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ভিপি মঞ্জুরুল ইসলাম চৌধুরী, নুরুল কবীর চৌধুরী নুরুল আমিন চৌধুরি, বঙ্গবন্ধুর সান্নিধ্য পাওয়া রেমিটেন্স যোদ্ধা রফিকুল ইসলাম চৌধুরী, মারুফ চৌধুরী, শফিকুল ইসলাম চৌধুরী, রিপন চৌধুরী ও জানে আলম প্রমূখ।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর আত্মজীবনী হতে সৃতিচারণ করেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় আধুনিক রাউজানের স্বপ্নদ্রষ্টা এ বি এম ফজলুল করিম চৌধুরী এমপি’র দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদার মৎস্য সম্পদ সংরক্ষণে অনন্য অবদানের জন্য ব্যক্তিগত ক্যাটাগরিতে ‘জাতীয় মৎস্য পুরুস্কার-২০২১’ এর জন্য মনোনীত হওয়ায় রাউজানবাসীর অভিভাবক রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা এবিএম ফজলে করিম চৌধুরী এমপিকে অভিনন্দন জানানো হয়।









joy bangla