Site icon CPLUSBD.COM

মোয়াজ্জেমের কেরামতি: রাউজানে লাল পতাকা উড়িয়ে করোনা প্রতিরোধ!

করোনা ভাইরাসের মহামারিতে সারা বিশ্ব লন্ডভন্ড। এ ভয়ানক হানায় আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা ব্যবস্থা অনেক অসহায়। এমন পরিস্থিতির মধ্যে অনেকে চালিয়ে যাচ্ছেন নানা গুজব ও অপপ্রচার। কেউ কেউ সাধারণ মানুষের সহজ সরল বিশ্বাসকে পুজি করে লুফে নিচ্ছেন ভন্ডামির সুযোগ। কেরামতি জাহিরের নামে মূল টার্গেট আর্থিক মুনাফা।

রাউজান উপজেলার জারুলতলা এলাকায় অবস্থিত পশ্চিম রাউজান-পূর্ব লেলেংগারা জামে মসজিদ। এ মসজিদের মোয়াজ্জেম কক্সবাজার চকরিয়ার আবু বকর নামের এক ব্যক্তি। করোনা প্রতিরোধে তিনি জাহির করছেন নিজের কেরামতি।

সরেজমিনে পশ্চিম রাউজান-পূর্ব  লেলাংগারা গ্রামে গিয়ে দেখা যায় লাল পতাকা লাগানোর দৃশ্য। ধর্মীয় রীতি নীতির দোহাই দিয়ে গ্রাম জুড়ে পুতে যাচ্ছেন লাল পতাকা। হাদিয়া নামের আদায় করছেন বিভিন্ন অঙ্কের টাকা। সর্বত্র লাল পতাকার ছড়াছড়ি দেখে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে ভয়ভীতি আর শঙ্কা। বিশেষ করে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে নেতিবাচক প্রভাব।