নিউজটি শেয়ার করুন

ম্যাক্স হাসপাতালের এমডিসহ তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা

অবহেলায় মায়ের গর্ভে শিশুমৃত্যুর অভিযোগে ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ তিন চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক আইনজীবী।

রোববার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে মামলাটি করেন আইনজীবী ইউসুফ আলম মাসুদ।

আদালত অভিযোগ গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশনকে (পিবিআই) এ বিষয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন।