নিউজটি শেয়ার করুন

‘ম্যারেজ মিডিয়া’ তে জুটি বেঁধেছেন তৌসিফ ও সাফা

সিপ্লাস ডেস্ক: ‘ম্যারেজ মিডিয়া’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও সাফা কবির। গতকাল রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে।

জানা গেছে, এস আর মজুমদারের নির্মাণে নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তরুণ মডেল ও অভিনয়শিল্পী আইরিন আজাদ।

এ প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘নাটকের গল্পের পাশাপাশি এতে আমার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। অনেক দিন পর একটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’

তৌসিফ বলেন, ‘সমাজের সমসাময়িক একটি ঘটনাকে এ নাটকে তুলে ধরার প্রয়াস চালিয়েছেন নাট্যকার। আশা করছি, নাটকটি উপভোগ্য হবে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।