Site icon CPLUSBD.COM

ময়মনসিংহে শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ময়মনসিংহ শহরের একটি শপিংমলে আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। রোববার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গাঙিনারপাড় এলাকায় সূচনা শপিংমলের তৃতীয় তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, হঠাৎ করেই সূচনা শপিংমলের তৃতীয় তলার একটি কাপড়রে দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশের দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে যায় বেশ কয়েকটি দোকানের বিপুল পরিমাণ মালামাল। আগুন লাগার সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ঠিক কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস।