বান্দরবান প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পার্বত্য জেলা বান্দরবানে মহান বিজয় দিবস পালিত হয়েছে ।
বুধবার (১৬ ডিসেম্বর) ভোর ছয়টা ২৩ মিনিটে সূর্যাদয়ের সাথে সাথে ৩১বার তোপতধ্বনির পর জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা ,পুলিশ সুপার জেরিন আখতার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী’সহ বিভিন সেক্টরের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
অপরদিক সকাল ৮টায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন সীমিত পরিসরে পুলিশ বাহিনীর একটি সুসজ্জিত দলের অংশগ্রহণে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবসের অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। এতে আরা উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার।
জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় সঙ্গীত পরিবেশনায় অংশ নেন অতিথিরা। এ ছাড়াও ভার্চুয়ালি মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, রচনা, চিত্রাঙ্কন, ও দেশাত্ববোধক গানের প্রতিযোগিতা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রার্থনা ও দোয়া মাহাফিল’সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটিকে পালন করেছে প্রশাসন।








