Site icon CPLUSBD.COM

যশোরে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের মামলা

সিপ্লাস ডেস্ক: যশোরের শার্শা থানায় শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামে এ ঘটনায় শুক্রবার মামলা হয়েছে।

মামলার আসামি আব্দুল গফফার (৪০) উপজেলার ওই গ্রামের নুরুল মোড়লের ছেলে।

মামলার বরাতে শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, বৃহস্পতিবার রাতে শারীরিক প্রতিবন্ধী ওই নারী (৩৩) বাড়ির বাইরে গেলে গফফার তাকে ধর্ষণ করে।

ওই নারীর স্বামী সাংবাদিকদের বলেন, ওই রাতে স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশিরা গিয়ে গফ্ফারকে আটক করে। পরে খবর পেয়ে গফফারের ভাইয়েরা গিয়ে সে তাদের মারধর করে এবং গফফরকে ছিনিয়ে নিয়ে যায়।

পরে এ ঘটনা জানাজানি হলে গফফার ওই তার বাড়ির লোকজন তাদের হত্যারও হুমকি দেয়।

ওসি বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আসামিকে আটকের জন্য অভিযান চলছে।