সিপ্লাস প্রতিবেদক: মীরসরাই উপজেলার রামগড় করেরহাট সড়কের নয়টিলা মাজার নামক স্থানে যাত্রীবেশে মোটর সাইকেল চালকের গলায় ছুরিকাঘাত করে গাড়ি ছিনতাই। ছুরিকাঘাতে আহত বারেক ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের সোনারখিল এলাকার বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রক্তাক্ত অবস্থায় এক যুবককে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

