সিপ্লাস প্রতিবেদক: চোরেরা চুরি করতে কতই না পন্থা অবলম্বন করে। এবার সিএনজি অটো রিকসা চালক চোর যাত্রীকে সিএনজি নষ্ট হওয়ার বাহানা করে গাড়ী থেকে নামিয়ে ব্লেড ও ম্যাচ আনতে বলে গাড়ির টুল বক্সে রাখা যাত্রীর তিন লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে যায়, অভিযোগ পেয়ে চান্দগাঁও থানা পুলিশের একটি টিম চুরি যাওয়া টাকা ও চুরির টাকায় কেনা মালামাল ও চুরির কাজে ব্যবহৃত সিএনজি অটো রিকসাসহ চোর চালককে কুমিল্লা থেকে গ্রেফতার করে।
শনিবার(৫জুন) বিকালে এই তথ্য জানায় চান্দগাঁও থানা পুলিশ।
গ্রেফতার ফারুক কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানা এলাকার গফুরের ছেলে।
গত ৩ জুন বায়েজিদের মামার বাসা থেকে নিজের বাসা থেকে বাবার পাঠানো টাকা নিয়ে মৌলভী পুকুর পাড় এলাকায় ফেরার পথে চান্দগাঁও থানাধীন শমসের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী ইমরান হোসেন সাকিব।
কুমিল্লায় চোরের নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়ছে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান।
চুরি যাওয়া তিন লাখ টাকার মধ্য চুরির টাকায় স্বর্ণের চেইন ও আংটি কেনেন ৬০ হাজার ৮শ টাকায়, স্বর্ণের কানের দুল কিনেন ২১ হাজার আটশ টাকায় ও মোবাইল ট্যাব কিনেন ৭ হাজার ৫ শ টাকায় আর নগদ টাকা উদ্ধার হয় ২ লক্ষ টাকা। বাকী ৯ হাজার ৯শ টাকা চোর খরচ করে বলেও জানিয়েছেন তিনি।
বিস্তারিত জানতে ভিডিও দেখুন..








