সিপ্লাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার প্রেস সচিব ইহসানুল করিম জানান, স্থানীয় সময় বুধবার বিকালে মেরিল্যান্ডের বাংলাদেশ হাউসের উদ্বোধন করেন সরকারপ্রধান।
তার আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ হাউস প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। বাংলাদেশ হাউস উদ্বোধন করার পর তিনি মোনাজাতে অংশ নেন।
বাংলাদেশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

