নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু অর্ধলক্ষ ছাড়াল

সিপ্লাস ডেস্ক: বিশ্বে এখন করোনা মহামারিতে কেন্দ্রস্থল হয়েছে ওঠেছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘন্টায় সেখানে প্রাণ হারিয়েছেন ৩,৩৩২ জন। এরমধ্য দিয়ে দেশটিতে মৃতের সংখ্যা অর্ধলক্ষ ছাড়িয়ে গেল। দেশটিতে মোট মৃতের সংখ্যা এখন ৫১ হাজার ৭৪৩ জন। করোনা ভাইরাস আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ১৬ হাজার ৩৫৩। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৫০৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৮,৮৩৩ জন।

বৃহ্স্পতিবার (২৪ এপ্রিল) দিনগত রাত ১টায় করোনা মহামারির আন্তর্জতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারে আক্রান্ত ও মৃতের এ পরিসংখ্যান পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১২,করোনা আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২৮ লাখ ১৩ হাজার ৫৩৮ গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে শনাক্ত হয়েছে ৯০ হাজার ৩৬৯ জন রোগী, মৃতের সংখ্যা ৫ হাজার ৪৯৩ জন। গত কয়েকদিনের তুলনায় ফের একদিনে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লো।

করোনা মহামারিতে সবচেয়ে বিপর্যস্ত এখন যুক্তরাষ্ট্র। এরমধ্যে সবচেয়ে বাজে পরিস্থিতি নিউ ইয়র্ক শহরে। সেখানে মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। আর দেশজুড়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেছে ৮ লাখ ৮৬ হাজার।

যুক্তরাষ্ট্রে কয়েক সপ্তাহের লকডাউনের পর শুক্রবার জর্জিয়া, আলাস্কা ও ওকলাহোমার মতো কিছু জায়গায় দোকানপাট, ব্যবসা-বাণিজ্য চালু হতে শুরু করার সময়ই মৃতের সংখ্যা বাড়ার এ দুঃসংবাদ এল।

হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্স অবশ্য বলছে, মৃত্যুর সংখ্যার দিক থেকে অন্য সব দেশকে ছাড়িয়ে গেলেও যুক্তরাষ্ট্রে মৃত্যুহার বেশিরভাগ ইউরোপীয় দেশের তুলনায় কম।

বিশ্বে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মারা গেছে এবং আক্রান্ত হয়েছে। তবে ইউরোপের সবচেয়ে বেশি আক্রান্ত দেশ ইতালি ও স্পেনের চেয়ে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা অনেক বেশি, ৩৩ কোটি।