নিউইয়র্ক প্রতিনিধি: করোনাভাইরাসে বাংলাদেশিদের মোট মৃত্যুর সংখ্যা প্রায় একশ ছাড়িয়েছে। ৯ এপ্রিল চার জনের মৃত্যুর সংবাদ যোগ করলে পুরো যুক্তরাস্ট্রে ১০০ জনে বাংলাদেশি মৃত্যুর খবর পাওয়া গেছে।
দুইজন ডাক্তারসহ নিউইয়র্ক (NYPD)সদস্য জামিল সারোয়ার জনির পিতা সহ কমিউনিটির গুরুত্বপূর্ন লোকজনের মৃত্যু ও স্বজন হারানোর কান্না কমিউনিটির প্রতিটি মানুষকে বেদনাবিধুর করে তুলেছে।
প্রবাসী কমিউনিটিতে আক্রান্ত হয়েছেন কয়েক হাজারের বেশি প্রবাসী।

এদিকে মৃত্যুর মিছিল বেড়ে যাওয়ায় নিউইয়র্কে চার শতাধিক ফিউনারেল হোমে বুকিং পাওয়া যাচ্ছে না।
ম্যানহাটনের পার্কস্লোপ এলাকার এক ফিউনারেল হোমের পরিচালক জানিয়েছেন , স্বাভাবিক সময়ে সপ্তাহে তারা সর্বোচ্চ দুইটা ফিউনারেলের ব্যবস্থা করতেন। এ সপ্তাহে করতে হচ্ছে ত্রিশটি। এ ফিউনারেল হোম আগামী দুই মাস কোন বুকিং দিতে পারছে না। লাশ রাখার জায়গা নেই।
এরমধ্যেই ছয়দিন পেরিয়ে গেলে নগরীর একপাশে হার্ট আইল্যান্ডে গণ কবর দেয়া শুরু হয়েছে।
মরদেহ দাফনের জন্য বাংলাদেশিদের সাহায্যার্থে কমিউনিটি সংগঠনগুলো এগিয়ে এসেছে।
নিউইয়র্কস্থ বাংলাদেশ সোসাইটি , জ্যামাইকা মুসলিম সোসাইটি, সন্দীপ সোসাইটি , নোয়াখালী সমিতি ইউএসএ, পার্চেষ্টার জামে মসজিদ,আহলে বায়ত মসজিদসহ অন্যান্য কমিউনিটি সংগঠন ও ব্যক্তিবিশেষ প্রবাসীদের সংকটের এ সময়ে সর্বোচ্চ প্রয়াস নিয়ে এগিয়ে এসেছেন।
কবরের ব্যবস্থাসহ সব মিলে পাঁচ ছয় হাজার ডলার ব্যয় হচ্ছে প্রতিটি মৃত্যুর পর।
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৬৯৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৮৮৭জন।








