নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র কিউবার উপর নতুন করে আরও নিষেধাজ্ঞা দিয়েছে

কিউবা ও আমেরিকার জাতীয় পতাকা

সিপ্লাস ডেস্ক:কিউবার পুলিশ বাহিনী ও এর দুই শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র।এর সপ্তাহখানেক আগে কিউবার প্রতিরক্ষা মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

চলতি মাসের সরকারবিরোধী বিক্ষোভে দমনপীড়ন চালানোর অভিযোগে শুক্রবার ওয়াশিংটন এ নতুন নিষেধাজ্ঞা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় শুক্রবার জানায়, ১১ জুলাই কিউবায় শুরু হওয়া শান্তিপূর্ণ, গণতন্ত্রপন্থি বিক্ষোভ চাপা দিতে নেওয়া পদক্ষেপের পাল্টায় তাদের এ নিষেধাজ্ঞা।

একে ‘প্রতীকী’ নিষেধাজ্ঞা বলা হচ্ছে।কারন কিউবার পুলিশ ও এর কর্মকর্তাদের উপর এ নিষেধাজ্ঞা খুব একটা প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে।

এবারের নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হচ্ছে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা ন্যাশনাল পুলিশ বাহিনী ও এর দুই শীর্ষ কর্মকর্তা, বলেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

হোয়াইট হাউসে কিউবান-আমেরিকান নেতাদের সঙ্গে বৈঠকে বাইডেন বলেন
“আরও ব্যবস্থা নেওয়া হবে, যদি না কিউবায় নাটকীয় কোনো পরিবর্তন আসে। তবে মনে হচ্ছে না তেমনটা (পরিবর্তন) হবে,”।

যুক্তরাষ্ট্র থেকে কিউবায় কী উপায়ে রেমিট্যান্স পাঠালে সেখান থেকে হাভানা সরকার লাভ করতে পারবে না, তা এক মাসের মধ্যে জানাতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

সোভিয়েত ইউনিয়নের পতনের পরমহামারী ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটে থাকা কিউবা চলতি মাসেই কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ দেখেছে।

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল এই বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তিনি বলেছন, বিক্ষোভকারীদের অনেকে দেশের অভ্যন্তরীণ সমস্যার সমাধান আন্তরিকভাবে চাইলেও তারা যুক্তরাষ্ট্রের সাজানো সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারে বিভ্রান্ত হয়েছেন।

কমিউনিস্ট পার্টিশাসিত দেশটিতে জুলাইয়ের মাঝামাঝি সরকারবিরোধী বিক্ষোভ দেখা দিলেও, কর্তৃপক্ষ দ্রুতই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here