Site icon CPLUSBD.COM

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র চট্টগ্রাম সমিতির সভাপতি আব্দুল হাই জিয়ার ইন্তেকাল

সিপ্লাস প্রতিবেদক: যুক্তরাষ্টস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি আব্দুল হাই জিয়া করোনায় আক্রান্ত হয়ে সোমবার(৭ডিসেম্বর) রাত ১১টা ২০ মিনিটে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬বছর।

আব্দুল হাই জিয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

মৃত্যুকালে তিনি তিনি এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন।

ব্যবসা বাণিজ্য করে সফল জিয়া কোন কারণে মৃত্যু হলে লাশ দেশে পাঠানোর ওয়াদা করে গিয়েছিলেন পরিবারকে। সমস্ত আইনগত দিক ঠিক থাকলে চট্টগ্রাম নিয়ে আসা হতে পারে জিয়ার লাশ। এ নিয়ে পরিবারের সবাই ও শুভানুধ্যায়ীদের সাথে আলাপ চলছে।

উল্লেখ্য, এ বছরের জানুয়ারী মাসের ১০তারিখ আবদুল হাই জিয়ার অর্থায়নে তাদের প্রতিষ্ঠানে সাতকানিয়ার আজিজিয়া ইসলাম খাতুন ফাউন্ডেশনের মাধ্যমে কয়েকহাজার রোগীকে বিনামুল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়। এছাড়া তিনি বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের দাতা সদস্য ছিলেন।