নিউজটি শেয়ার করুন

যুবক খুনের ঘটনায় আটক ২

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় পাওনা টাকার বিরোধে শফিকুল ইসলাম শরিফ (২২) নামের এক যুবককে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পতেঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ মার্চ) সকালে নগরীর চাঁদগাঁও থেকে মোঃ এহেছান (২৬) ও বেলাল হোসেন (১৯) নামে দুই যুবকে হত্যার ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ গ্রেপ্তার করা হয়।

ঘটনার বিষয়ে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ জুবায়ের সৈয়দ বলেন, “গত ২১ মার্চ শরীফ নামে এক যুবককে ছুরিকাঘাতে খুনের ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

উল্লেখ্য, ২১ মার্চ বিকালে নগরীর পতেঙ্গা থানাধীন ওয়াসাগলি এলাকায় পাওনা টাকার বিরোধ নিয়ে খুন হয় মোঃ শফিকুল ইসলাম শরিফ (২২)। ওই দিন পাওনা টাকা দেওয়ার জন্য ডেকে নিয়ে প্রথমে মারধর পরে শরীফকে ছুরিকাঘাত করে এহেছান। এক পর্যায়ে আসেপাশের লোকজনছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন।