নিউজটি শেয়ার করুন

যুবলীগের কমিটিতে মাশরাফীর পদ পাওয়ার খবর সঠিক নয়

সিপ্লাস ডেস্ক: সদ্য ঘোষিত আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা, এমন একটি খবর সর্বত্র ছড়িয়ে পড়ে। কমিটিতে মাশরাফীর পদ পাওয়ার এ খবর সঠিক নয়।

২০১ সদস্যের ঘোষিত কমিটিতে মাশরাফীর নাম পাওয়া যায়নি।

শনিবার (১৪ নভেম্বর) যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর কিছু সংবাদমাধ্যমে মাশরাফী প্রেসিডিয়াম সদস্য হয়েছেন বলে খবর প্রকাশ হয়।

এ বিষয়ে যোগযোগ করা হলে মাশরাফীর ঘনিষ্ঠ বন্ধু ও উপদেষ্টা সোমেন বোস বলেন, এ খবর সঠিক নয়। যুবলীগের ঘোষিত তালিকায় মাশরাফীর নাম নেই।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক।

শনিবার যুবলীগ তাদের পূর্ণঙ্গ কমিটি ঘোষণা করে। যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।