Site icon CPLUSBD.COM

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইপিজেড থানা যুবলীগের আলোচনা সভা

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে ইপিজেড থানা যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আকতার হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মো.শিপন, মহানগর যুবলীগ নেতা মো সাহেদ হোসেন টিটু, থানা যুবলীগ নেতা ইফতি, আরজু, ওয়ার্ড যুবলীগ নেতা জিহাদুর রহমান, এডভোকেট সঞ্জয় দাস, পলাশ, আলাউদ্দীন প্রমুখ।

আলোচনা সভা শেষে সবাই মিলে কেক কাটেন।