সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ষোলশহরের বন গবেষণাগার এলাকা থেকে ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল বশর এক যুবককে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। কেন্দ্রীয় যুবলীগের উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের অভিযোগে রবিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের অভিযোগে আবুল বশর নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আবুল বশরের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে আজ রবিবার নগরীর কসমোপলিটান আবাসিকের মুখে যুবলীগের মিছিল শুরুর আগে আদিত্য নন্দীকে ছুরিকাঘাত করা হয়। কথা কাটাকাটির জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেলেও পুলিশ জানায়, ছুরিকাঘাতে আহত আদিত্য নন্দী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।








