নিউজটি শেয়ার করুন

যুবলীগ নেতা বেলালকে গভীর রাতে চোখ বেঁধে রাস্তায় ফেলে গেছে অপহরণকারীরা

ctg news

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আগের দিন (২৬ জানুয়ারি) ভোর রাতে নিজ বাসা থেকে অপহৃত হয় যুবলীগ নেতা বেলাল উদ্দীন জুয়েল।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিনগত রাত আনুমানিক ২টা ৩০ এ অপহরনকারীরা জুয়েলকে পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকায় রাস্তায় ফেলে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে সেখানে গিয়ে তাকে বাসায় নিয়ে আসেন।

২৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া চসিক নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসীমের সমর্থক হিসেবে নির্বাচনী কাজ করছিলেন।

জুয়েলের ভাই সুমন জুয়েলের ফিরে আসার ব্যাপারে সত্যতা স্বীকার করে জানান, আজ (৩০ জানুয়ারি) ভোরে তাকে পটিয়ায় রাস্তায় ফেলে গেছে অপহরণকারীরা। তাকে অপহরণের পর থেকে চোখ বাঁধা অবস্থায় ছিলো এবং চোখ বাঁধা অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে যায় অপহরণকারীরা। তাকে খাবার দেওয়া হতো দরজার নিচ দিয়ে। জুয়েল কাউকেই দেখতে পায়নি এবং চিনতেও পারেনি। এর বেশি কিছু জানাতে পারেনি সুমন। কে বা কারা অপহরণ করেছে?

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি এ ব্যাপারে কোন কিছু বলতে পারবে না, জুয়েল কোন তথ্যই তাদের জানায়নি তাছাড়া সে শারীরিকভাবে অসুস্থ।

২৯ জানুয়ারি (শুক্রবার) স্বামীর মুক্তির জন্য চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বেলালের স্ত্রী ও পরিবার।

এ বিষয়ে আকবর শাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জহির উদ্দিন বলেন, এ বিষয়টি আমার জানা নেই, আমরা কোন লিখিত অভিযোগ পাইনি।