সিপ্লাস ডেস্ক: কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও চিলি।
সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত হবে এ ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১, সনি টেন ২ ও সনি সিক্স।
কোপা আমেরিকার ট্রফি জয়ের হিসেবে আর্জেন্টিনার ধারেকাছেও নেই চিলি। তবে সাম্প্রতিক সময়ে চিলি-আর্জেন্টিনা দ্বৈরথ বিভিন্ন উত্তেজনার জন্ম দেয়।
কোপায় দুই দলের শেষ দেখায় চিলির ডিফেন্ডার গ্যারি মেডেলের সাথে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লিওনেল মেসি। দু’দলের এবারের দেখায় আরো একটি চরম উত্তেজনায় ভরা ম্যাচ দেখবে দর্শকেরা, এটিই সবার প্রত্যাশা।








