নিউজটি শেয়ার করুন

যৌতুকের জন্য স্ত্রীর লজ্জাস্থানে মরিচ ও তক্তা দিয়ে নির্মম নির্যাতন, স্বামী আটক(ভিডিওসহ)

সিপ্লাস প্রতিবেদক: নগরীর খুলশীতে যৌতুকের জন্য অমানুষিক নির্যাতনের শিকার হয়েছে আয়েশা নামের এক গৃহবধু। এ ঘটনায় স্বামী মুজিবুর রহমানকে আটক করেছে খুলশী থানা পুলিশ।

৯৯৯ খবর পেয়ে ২৯ মে শনিবার বিকালে অবরুদ্ধ ও মুমূর্ষু অবস্থায় আয়েশাকে দক্ষিন খুলশী ১নং রোডের তামান্না বিল্ডিংয়ের ৯ম তলা থেকে উদ্ধার করে খুলশী থানা পুলিশের একটি টিম।

চার বছর আগে বিয়ে করে সাংসারিক হওয়ায় কাল হল অসহায় আয়েশার।

আয়েশা জানায়, যৌতুকের জন্য গত ৪ এপ্রিল থেকে উদ্ধার আগ পর্যন্ত লজ্জাস্থানে মরিচ ও তক্তা দিয়ে ভয়াবহ নির্যাতনসহ লোহার রড আর ক্যাবল দিয়ে শরীরের বেশীর ভাগ অঙ্গ ক্ষত বিক্ষত করে চিকিৎসা ও খাবার- দাওয়ার ছাড়াই আটকে রাখে পাষন্ড স্বামী ।

আটক মুজিবুর রহমান ময়মনসিংহ জেলার, মুক্তাগাছা থানার ৩নং ইউনিয়নের খামার বাজারের কলাকান্দা এলাকার মোঃ আজগর আলীরর ছেলে।

যৌতুকের জন্য এই নির্মম নির্যাতন বলে জানিয়েছেন মেয়ের বাবা নেছার উদ্দিন ও স্বজনরা।

আটক ঘাতক মুজিবুর রহমান প্রাথমিক জিঙ্গাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করেন।

কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান খুলশী থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান।

সব রকম আইনি সহয়াতার কথা জানিয়েছেন বায়েজিদ জোনের সহকারী কমিশনার শাহ আলম।

বিস্তারিত দেখুন ভিডিওতে..