নিউজটি শেয়ার করুন

যোগ্য নেতৃত্বের অভাবে চট্টগ্রাম-৮ এলাকায় এতদিন কাঙিত উন্নয়ন হয়নি-মোছলেম উদ্দিন

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বচানে নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোছেলেম উদ্দিন আহমদ বলেছেন- জাতীর জনক বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার শাসনামলে দেশে রেকর্ড পরিমাণ যে উন্নয়ন হয়েছে সে তুলনায় যোগ্য নেতৃত্বের অভাবে বোয়ালখালী তথা চট্টগ্রাম-৮ নির্বাচনী এলাকায় কাঙিত তেমন কোন উন্নয়ন হয়নি।

তিনি ১৪ ডিসেম্বর, শনিবার রাতে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত বোয়ালখালীর সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় উপরোক্ত বক্তব্য রাখেন।

নগরীর একটি রেস্টুরেন্ট আয়োজিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিটি মেয়র আ. জ. ম. নাসির উদ্দিন, দক্ষিণ জেলার শিক্ষা ও মানব সেবা সম্পাদক বোরহান উদ্দিন মোঃ এমরান, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরী, (ভারপ্রাপ্ত) সম্পাদক আবদুল মোকারম চেয়ারম্যান, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আলম, লোকমান চৌধুরী, সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক নুরুল আবসার, নাজিম উদ্দিন, তাজুল ইসলাম রাজু, রনজিৎ শীল, এম এ মান্নান, এডভোকেট সেলিম চৌধুরী, কাজি আয়েশা ফারজানা, শাহিনুর কিবরিয়া মাসুদ, ডাঃ অধীর বড়ুয়া, টিপু সুলতান।

সেকান্দর আলম বাবরের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সৈয়দ মোঃ নজরুল ইসলাম, ইয়াছিন চৌধুরী, এস এম মোদাচ্ছের, এমরান কাদেরী, পুজন সেন, এইচ সি দে রাজু, স ম রবিউল, ছাদেকুর রহমান সবুজ, রাজু বড়ুয়া, আলমগীর চৌধুরী, এস এম নাঈম উদ্দিন, ইউচুপ রেজা, উৎপল বড়ুয়া, ডাঃ প্রভাস চক্রবর্ত্তী প্রমূখ।

এ সময় মোছেলেম উদ্দিন বলেন- শেখ হাসিনার উন্নয়নের এ ধারা অব্যাহত রাখার জন্য আগামী ১৩ জানুয়ারী অনুষ্ঠিতব্য এ আসনের উপ নির্বাচনে নেত্রী নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে যোগ্য মনে করে তাকে প্রার্থী করেছেন। সুতরাং বঞ্চিত এ এলাকার উন্নয়নের স্বার্থকে প্রাধান্য দিয়ে এ দিন সবাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। মোছলেম উদ্দিন বলেন আমিও একজন সংবাদ কর্মী তাই সাংবাদিকদের কল্যাণ কাজ করে যাবো