Site icon CPLUSBD.COM

যৌতুক ও নির্যাতন মামলায় যুবকের কারাদণ্ড

সিপ্লাস প্রতিবেদক: যৌতুক ও নির্যাতন মামলায় মো: মেহেদী হাসান নামে এক যুবকের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালত। তিনি বরিশাল জেলার উজিরপুর থানার শিকারপুর এলাকার হুমায়ুন কবিরের পুত্র।
২০১৫ সালে রুমা আক্তারের দায়ের হওয়া মামলায় দীর্ঘ ৫ বছর পর ১০ ফেব্রুয়ারি বুধবার দুপুরে এ রায় প্রদান করে আদালত।
মামলা সুত্রে জানা যায়,২০১৫ সালে বরিশাল জেলার উজিরপুর বামরাইল কালীহাতা এলাকার মৃত আবদুল জব্বারে মেয়ে রুমা আক্তার বর্তমান হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার মোহাম্মদ আবদুর রাজ্জাকের ভাড়া বাসায় স্বামী মেহেদী হাসানসহ বসবাস করে আসছেন। তারা বিগত ১ অক্টোবর ২০১৪ সালে রেজিষ্ট্রীযুক্ত কাবিননামায় উভয় পরিবারের সম্মতিতে বিবাহ হয়। সুখে শান্তিতে চলে তাদের সংসার।
মামলার আরজিতে রুমা আক্তার আরও উল্লেখ করেন, শ্বশুর পরিবারের লোকজনের ইন্ধনে আমার স্বামী ২ লাখ টাকা যৌতুক দাবী করে। আমার অসচ্চল পরিবারের পক্ষে এত টাকা পরিশোধ করা সম্ভব নয় বলে জানালে তারা সবাই আমার উপর নির্যাতন শুরু করে।
এ ঘটনায় আমি নিরুপায় হয়ে চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৩৫২/২০১৫ মামলা দায়ের করি।