নিউজটি শেয়ার করুন

রফতানি সহজতর করতে বন্দর ও কাস্টমসের সহযোগিতা চায় বিজিএমইএ

সিপ্লাস প্রতিবেদক: আমাদের ধ্যানে-মনে থাকে স্টেকহোল্ডারদের সেবা দেওয়া হবে বলে জানালেন বন্দর চেয়ারম্যান। তৈরি পোশাক শিল্পের পণ্য চালান দ্রুত খালাস ও রফতানি সহজতর করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান ও কাস্টম হাউসের কমিশনার এম ফখরুল আলমের সহযোগিতা চেয়েছে বিজিএমইএ

১৭ আগস্ট মঙ্গলবার দুপুরে বন্দর ভবনের সম্মেলন কক্ষে ও কাস্টম হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে তৈরি পোশাক শিল্পমালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে আসা ২২ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কাস্টম হাউসের কমিশনার কাছে এ সহযোগিতা চায়

বন্দর থেকে সহযোগিতার পূর্ণাঙ্গ আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন বিজিএমইএ’র ১ম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

সরকার ও চট্টগ্রাম বন্দরের নিরবচ্ছিন্ন সহযোগিতার কারণে সর্বশেষ অর্থবছরে এ খাত কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান

 দ্রুততম সময়ে আমদানিকারকেরা কনটেইনার খালাস নিলে বন্দরে জট হওয়ার কোনো শঙ্কাই নেই। পাশাপাশি আমাদের ধ্যানে-মনে থাকে স্টেকহোল্ডারদের সেবা দেওয়া বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান

এসময় আরো বক্তব্য দেন বিজিএমইএ’র ১ম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক ১ম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, মঈনউদ্দিন আহমেদ মিন্টু

বন্দরের সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. জাফর আলম মো. কামরুল আমিন,কমডোর এম নিয়ামুল হাসান, কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,মো. মমিনুর রশিদ,লে. কর্নেল মোস্তফা আরিফ-উর রহমান খান ও সচিব ওমর ফারুক প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here