নিউজটি শেয়ার করুন

রবিউল হোসেন রায়হানকে সভাপতি ইমরান খোকনকে সম্পাদক করে মিরসরাই উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ কমিটি গঠন

মুক্তিযুদ্ধ মঞ্চ মিরসরাই উপজেলা শাখা কমিটি আংশিক ঘোষণা করা হয়েছে।

রবিবার ২ফেব্রুয়ারী সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি শাহাদাত হোসাইন এবং সাধারণ সম্পাদক অসিক দত্ত সাক্ষরিত এক বিবৃতিতে আগামী ২ বছরের জন্য ১৭১ সদস্যের আংশিক কমিটির ঘোষণা করা হয়।

বিবৃতিতে রবিউল হোসেন রায়হান কে সভাপতি ও ইমরান খোকনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া আগামী এক মাসের মধ্যে মিরসরাই শাখার পূর্ণাঙ্গ কমিটি উওর জেলা কমিটির দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিবৃতিতে ।