রামুর কচ্ছপিয়া ইউনিয়নে দৌছড়ি বীর মুক্তিযুদ্ধা আবদুল হাকিম সেতু ও নানা সড়কসহ ৩০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করবেন, রামু ককসবাজার ৩ আসনের সংসদ সদস্য আজহাজ্ব সাইমুম সরোওয়ার কমল।
রবিবার সোমবার (১৯ জানুয়ারী) সকাল থেকে কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এ উন্নয়ন কাজের উদ্বোধন করার কথা নিশ্চিত করেন, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাইল নোমান।
নোমান চেয়ারম্যান জানান, সকাল ১০ টায় গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসার সমাবেশ ও ভিক্তি পস্থর স্থাপন করে হাজির পাড়ার রাস্তাসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে, বিকেল সাড়ে ৩ টায় দৌছড়ি আবদুল হাকিম সেতুর উদ্বোধণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

