Site icon CPLUSBD.COM

রমজানের চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা শুরু

সিপ্লাস ডেস্ক: বাংলাদেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। কাল বুধবার থেকে রোজা শুরু। এরই মাধ্যমে শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান।

এদিকে রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর তারাবির নামাজ পড়বেন মুসল্লিরা।

আজ মঙ্গলবার দিবাগত শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহ্‌রি খাবেন।