আজ শনিবার (১৮ই জানুয়ারী) সকাল দশটায় বাঘাইছড়ি জেলা পরিষদ রেস্টহাউজ প্রাঙ্গনে বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি ও রাংগামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমাকে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগ সাংবাদিক সম্মেলন করেন।
সাংবাদিকদের লেখিত বক্তব্য পেশ করেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন এ সময় আরো উপস্থিত ছিলেন রাংগামাটি জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগ এর সাবেক সিনিয়র সহ সভাপতি আবদুল শুক্কুর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, সাবেক প্রচার সম্পাদক রতন দাশ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুনছুর আলী, আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেল চৌধুরী সাবেক উপজেলা আওয়ামিলীগ এর আইন সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক হাসান, কাচালং সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মামুন অর রশিদ সহ আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সংবাদ সম্মেলন বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি বৃষকেতু চাকমাকে গুলি করে হত্যার হুমকি প্রদানকারীদের দ্রুত তদন্ত করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন এবং বিকালে একটি বিক্ষোভ মিছিল ও আগামীকাল আদালতে একটি মামলা করবে বলে জানান।
উল্লেখ্য গতকাল( ১৭ই জানুয়ারী) আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রাশেল চৌধুরী বাদী হয়ে বাঘাইছড়ি থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং ৪৭১

