নিউজটি শেয়ার করুন

রাইখালীর উপজাতীয় পল্লীতে ডাকাতি ১০ লক্ষ টাকা, মোবাইল-স্বর্ণালংকার লুট

কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের হাফছড়িমুখ এলাকার উপজাতীয় পল্লীতে গভীর রাতে তিনটি বাড়ি ও একটি দোকানে ডাকাতি করে নগদ অর্থ ও মোবাইল-স্বর্ণালংকার লুট করার অভিযোগ উঠেছে।

সর্বশেষ উপজাতীয় মহিলার কানের দুল কেড়ে নিতে চাইলে তিনি ডাকাতের মুখোশ ধরে টানা হিছড়া করলে উক্ত মহিলাকে তারা বেদম প্রহার করা হয়েছে বলেও জানা যায়।

রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার সময় রাইখালীর হাফছড়িমুখ এলাকার স্থানীয় উনুমং মারমা (৩৮), ম্রাখ্যাইচিং মারমা (৪৫), সাপ্রুঅং মারমার (৬২) বাড়িতে ১৩ থেকে ১৪জনের মুখোশ পরিহিত একদল ডাকাত অস্ত্র হাতে বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায়।

বাড়ির সকলের ঘুম ভেঙে গেলে শেষ পর্যন্ত তাদের রশি দিয়ে বেঁধে রেখে রক্ষিত পৃথক বাসা-দোকান থেকে সর্বমোট ১০’লক্ষ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার, ২০টি মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।

এসময় উনুচিং নামের এক উপজাতীয় মহিলার কানের দুল কেড়ে নিতে চাইলে সে ডাকাতের মুখোশ ধরে টানা হিছড়া করলে উক্ত মহিলাকে তারা বেদম প্রহার করে।

এদিকে তার অবস্থা আশংঙ্কাজন হওয়ায় সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় স্থানীয়রা।

চন্দ্রঘোনা থানার অফিসার আশ্রাফ উদ্দিন বলেন, এমন ঘটনার খবর আমিও শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দাখিল করেনি ভুক্তভোগীরা।

তিনি জানান ওই এলাকায় গত বছর এলজিডির ব্রিজ নির্মাণে চাঁদা দাবি করে একটি মহল কর্তৃক উক্ত নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ারও অভিযোগ রয়েছে। আমি থানার এসআই আব্দুল আউয়ালকে ঘটনাস্থলে পাঠিয়েছি তদন্ত করতে। তিনি ফিরলে বিস্তারিত জানাতে সক্ষম হবো। তবে যেই অন্যায় করুক না কেন, ভুক্তভোগী পরিবার অভিযোগ/মামলা দিলে আমরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীর বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো।

ভুক্তভোগী উনুমং মারমা, ম্রাখ্যাইচিং মারমা, সাপ্রুঅং মারমা অভিযোগ করেন বলেন, মুখোশধারীরা আমাদের বাসায় ডাকাতী করে ১০ থেকে ১২ লাখ টাকার মত লুট করে নিয়ে গেছে আমরা এর বিচার চাই। এদিকে চন্দ্রঘোনা থানায় মামালার প্রস্তুতি চলছে বলে জানান।