সিপ্লাস প্রতিবেদক: নগরীর রাইফেল ক্লাব এলাকায় টেম্পোর ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
আনুমানিক ৪০ বছর বয়েসী এই পথচারীর পরিচয় জানতে পারেনি পুলিশ।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, রাস্তা পার হওয়ার সময় আমতলের দিকে আসা একটি অটো টেম্পো ওই পথচারীকে ধাক্কা দেয়।
“গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
কামরুজ্জামান জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা করছেন তারা।








