Site icon CPLUSBD.COM

রাউজানের আবুরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজান বন্ধন বড়ুয়া(৮) নামে এক শিশু পুকুরে ডুবে মারা গেছে।

২৩ অক্টোবর বুধবার সকালে উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামের এই ঘটনাটি ঘটে।

নিহত শিশু বন্ধন বড়ুয়া আবুরখীল গ্রামের শ্রীজীব বড়ুয়ার বাড়ীর অঞ্জন বড়ুয়ার পুত্র।

স্থানীয়রা জানিয়েছে আট বছর বয়সী শিশু বন্ধন বড়ুয়া খেলতে গিয়ে বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়। বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে উপজেলার পথেরহাটস্থ পাইওনিয়ার হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তার শরীর পরীক্ষা করে মৃত ঘোষনা করেন।

বিষয়টি স্বীকার করেছেন হাসপাতালের কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি।